এটি ক্রিকেট, তামাশা নয়’ ম্যাথিউজের আউট প্রসঙ্গে হরভজন
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলা ম্যাথিউজের আউটের (টাইমড আউট) জন্য আম্পায়ারকে দায়ী করলেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। সাবেক এই স্পিনারের মতে, আম্পায়ারদেরকে এখানে আইনের চেয়ে সাধারণ জ্ঞানকে কাজে লাগানো উচিত ছিল।
গতকাল সোমবার দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন হরভজন। ম্যাচে বিতর্কিত ঘটনার জন্য আম্পায়াররা দায় এড়াতে পারবেন না বলে মন্তব্য করেন ভারতের সাবেক দাপুটে স্পিনার।
Tags
Jago news
